ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ডামি নির্বাচন-ডামি মন্ত্রিসভার প্রতি জনগণের আগ্রহ নেই : ফয়জুল করীম

    ডামি নির্বাচন-ডামি মন্ত্রিসভার প্রতি জনগণের আগ্রহ নেই : ফয়জুল করীম
    সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশ এক অগ্নিগর্ভে নিপতিত। রিজার্ভ শূন্যের কোঠায় চলে এসেছে। 

    আজ শুক্রবার বিকেলে বরিশালের চরমোনাই মাদরাসায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


    মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, ‘অর্থনৈতিকভাবে দেশ দেউলিয়ার পথে। এর মধ্যে সদ্যঃসমাপ্ত হলো একতরফা প্রহসনের ডামি নির্বাচন। ডামি নির্বাচনের পর তড়িঘড়ি করে মন্ত্রিসভা গঠন করে বর্তমান সরকার জাতিকে কী মেসেজ দিয়েছে? জনগণের ডামি নির্বাচন ও ডামি মন্ত্রিসভার প্রতি কোনো আগ্রহ নেই। ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।


    এমনকি ২৭ কেন্দ্রে কোনো ভোট না পড়ায় প্রমাণিত এই নির্বাচন আওয়ামী লীগও বর্জন করেছে।’ তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ নতুন নতুন আবিষ্কার করেছে। এবার তারা ডামি নির্বাচন ও ডামি মন্ত্রিসভা আবিষ্কার করেছে। প্রধানমন্ত্রী নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে থাকেন।


    এবার তার নতুন ফর্মুলা হলো বিরোধী দল ছাড়াও গণতন্ত্র হয়। হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশের সম্পদ নষ্ট করে জনগণকে দুর্ভোগে ফেলছে। অপরদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা। এভাবে জনগণের সাথে তামাশার কোনো মানে হয় না।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ