ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বিষখালী নদী থেকে উদ্ধার হওয়া হরিণ অবমুক্ত

    বিষখালী নদী থেকে উদ্ধার হওয়া হরিণ অবমুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলার পাথরঘাটার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া হরিণটিকে বনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে সদর ইউনিয়নের হরিণঘাটা ইকোপার্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান উপস্থিত হয়ে হরিণটি অবমুক্ত করেন।


    এরআগে, গত মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিষখালী নদীতে ভাসমান অবস্থায় হরিণটিকে উদ্ধার করেন টহলরত কোস্টগার্ডের সদস্যরা। পরে হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে এর পেছনের বাম পায়ে আঘাত দেখা যায়। পরে আহত হরিণটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসা দেওয়া হয়।

    হরিণ অবমুক্তর সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, হরিণঘাটা বিট কর্মকর্তা আব্দুল হাই, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাংবাদিক জাকির হোসেন খান, অমল তালুকদার।

    পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিষখালী নদী থেকে হরিণটি উদ্ধার হওয়ার পর দীর্ঘ তিনদিন চিকিৎসা দেওয়া হয়েছে। হরিণটি শারীরিকভাবে সুস্থ হওয়ার পর বনে অবমুক্ত করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ