ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

    আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আগৈলঝাড়া-কোটালীপাড়া সড়কের আগৈলঝাড়া উপজেলা সদরের সাব রেজিস্ট্রি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন আগৈলঝাড়া উপজেলার পূর্বকাঠিরা গ্রামের বাসিন্দা মোটরসাইকেল চালক মেহেদী হাওলাদার এবং কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী এলাকার বাসিন্দা ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক বাবু খান। 

    দুর্ঘটনাস্থল পরিদর্শনকারী আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম জানান, আগৈলঝাড়া থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ীর দিকে যাচ্ছিলো। 

    আগৈলঝাড়া উপজেলা সদরের সাব রেজিস্ট্রি অফিসের সামনের সড়ক অতিক্রমকালে একটি মোটরসাইকেলের সঙ্গে ওই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মেহেদী হাওলাদারের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক বাবু খান ও সাকিব খান নামে একজনকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়। 

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা গেছে। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

    আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম জানান, দুর্ঘটনাকবলিত দুটি যান পুলিশ আটক করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ