ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মুলাদীতে কাউন্সিলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    মুলাদীতে কাউন্সিলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদী পৌরসভার ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর মল্লিক ও তার সমর্থকদের বিরুদ্ধে অপপ্রচার ও অপহরণ নাটকের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৪টায় মুলাদী রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন মুলাদী পৌর সভার কাউন্সিলর জাফর মল্লিক। তিনি অভিযোগ করে বলেন, ২নম্বর ওয়ার্ডের সেকান্দার আকনের ছেলে রাজা আকন মাদক সেবী। তার নামে কয়েক মাস আগেও এসপি অফিসে স্থানীয় লোকজন মাদক সেবনের অভিযোগ দেয়।  

    রাজা আকন কে দিয়ে গত পৌর নির্বাচনে আমার সাথে হেরে যাওয়া পরাজিত প্রার্থী ও তার সমর্থকরা চক্রান্ত করে গত মঙ্গলবার রাতে কেউ রাজাকে মারধর ও অপহরণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করে এবং এটি আমি করিয়াছি বলে অপপ্রচার মিথ্যা কল্প কাহিনী মানুষের কাছে বলতে থাকে। 

    এই সংবাদটি শুনে হাসপাতালে গিয়ে রাজাকে দেখে আসি সে সম্পূর্ণ সুস্থ ও শরীরে কোন মারধরের চিহৃ নেই। 

    সাংবাদিদের কাছে এক সময় একরকম কতা বলছে রাজা।  বিষয়টি স্থানীয় সকলেই বলে এটি সাজানো নাটক আমার জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে একটি মহল এটি করছে। আমি বিষয়টি থানা পুলিশকেও মৌখিক ভাবে জানিয়েছি এবং সুষ্ঠ তদন্ত করে মূল অপরাধীদের ধরার অনুরোধ করছি। 

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আ. রব (রবু) মল্লিক, দুলাল মল্লিক, সাবেক সেনা সদস্য ওয়াহেদুল ইসলাম প্রমুখ।    
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ