ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশাল ‌‍'ল' কলেজে হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

    বরিশাল ‌‍'ল' কলেজে হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ে হামলা ও ভাঙচুর এবং শিক্ষকদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুর ১২টায় নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কের জেলা জজ আদালতের প্রবেশদ্বারে এ কর্মসূচি পালিত হয়।

    জেলা আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল হক ফয়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, মুনসুর আহমেদ, দিলিপ কুমার ঘোষ, হিরন কুমার দাস মিঠু, মজিবুর রহমান, কাইয়ুম খান কায়ছার, রফিকুল ইসলাম খোকন ও গোলাম সরেরায়ার রাজিব ও মামুন চৌধুরী প্রমুখ।

    বক্তারা বলেন, গত মঙ্গলবার সন্ধ্যার পর বরিশাল শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ে হামলা ও ভাঙচুর করে সন্ত্রাসীরা। এ সময় তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং কয়েকজন ছাত্রকে মারধর করে। 

    এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করেন তারা। অন্যথায় আইনজীবী সদস্যরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে মানববন্ধনে হুঁশিয়ারি দেন বক্তারা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ