ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 

    দিবসটি উপলক্ষে বুধবার  (১০ জানুয়ারি) সকাল  সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

    এছাড়াও বেলা সকাল ১১ টায় কীর্তনখোলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সম্মানিত সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। 

    সভায় সভাপতিত্বে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিলআফরোজ খানম এবং বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন।

    অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ।  সভায়  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, প্রভোস্ট, পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পৃথিবীর ইতিহাসে বিকল্পহীন এক অবিসংবাদিত নেতা এবং রাজনীতির ইতিহাসের বরপুত্র। 

    যাঁকে কেন্দ্র করে আবর্তিত হয় বাঙালির হাজার বছরের ইতিহাসের এক ঐতিহাসিক জাগরণ অধ্যায়। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জটিল পথ পরিক্রমায় বাঙালি জাতিসত্তার বিকাশে সাহসী নেতৃত্বের কারনে বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাঙালি জাতির মহান স্থপতি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ