ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বানারীপাড়ায় অগ্নিক‍াণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাঁই

    বানারীপাড়ায় অগ্নিক‍াণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাঁই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বানারীপাড়া পৌরসভার বাজারের কামার পট্টিতে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়েছে। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

    খবর পেয়ে বানারীপাড়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার অ‍াগেই সুধীর কর্মকার, গণেশ কর্মকার ও ঝালাইকার কৃষকান্ত রায়ের মেশিন ও মালপত্রসহ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে যায়। এছাড়া পাশের রোদেলা শপিংমল আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান পাঁচ লাখ টাকা বলে দাবী করেছেন ভুক্তভোগি ব্যবসায়ীরা।  বৈদ্যুতিক সর্ট সার্কিটের জন্য এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণ‍া করেছেন ফায়ার সার্ভিস। 

    বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.গোলাম ফারুক ক্ষতিগ্রস্তদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন। 

    এছাড়া মঙ্গলবার সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার অন্তরা হালদার ও থানার ওসি মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

    ইউএনও এসময় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ