ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশালে নির্বাচনী পোস্টার পোস্টার অপসারণ করছে বিডি ক্লিন

    বরিশালে নির্বাচনী পোস্টার  পোস্টার অপসারণ করছে বিডি ক্লিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহরের সৌন্দর্য রক্ষায় নাগরিক দায়িত্ববোধ থেকে নির্বাচন পরবর্তী পোস্টার অপসারণ শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশাল টিমের সদস্যরা।

    মঙ্গলবার (৯ জানুয়ারি) দিনভর বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবকদের নিয়ে এ কার্যক্রমের শুরু করে বিডি ক্লিন।

    বিডি ক্লিন বরিশাল টিমের অতিরিক্ত সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, ৭ জানুয়ারি নির্বাচন শেষ হলেও নগরীর বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো রয়ে গেছে। তাই শহরের সৌন্দর্য রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকে ৮ জানুয়ারি সকাল থেকে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবকদের নিয়ে পোস্টার অপসারণ শুরু করা হয়। নগরীর সবখানের পোস্টার অপসারণ না করা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

    তিনি আরও বলেন, শুধু আমাদের রাস্তাঘাটের পরিচ্ছন্নতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের মনও পরিষ্কার রাখতে হবে। যাতে দেশে কোনো ধরনের আবর্জনা জমতে না পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ