ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মে-জুনে ঢাকা আসছেন দি মারিয়া

    মে-জুনে ঢাকা আসছেন দি মারিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ সালের ডিসেম্বরে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপর থেকে দলটির সদস্যদের নিয়ে ফুটবলবিশ্বে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়।

    মেসিদের একনজর দেখতে উন্মুখ হয়ে পড়েন বিশ্বের ফুটবলপ্রেমীরা।  সেই ধারায় বিশ্বকাপের পর গত জুলাইয়ে ভারত ও বাংলাদেশ সফরে এসেছিলেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও আসরের গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। এবার আসছেন তার সতীর্থ ও আলবিসেলেস্তেদের তারকা ফরোয়ার্ড আনহেল দি মারিয়া।

    এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় মার্তিনেস ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে আনা ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। গনমাধ্যমকে তিনি বলেন, ‘আগামী ২০ মে থেকে ৫ জুন উইন্ডো আছে। এর মাঝেই ডি-মারিয়াকে বাংলাদেশে আনার চেষ্টা চলছে। ’

    মার্তিনেস ও রোনালদিনহো বাংলাদেশে সল্প সময়ের জন্য এলেও দি মারিয়া বাংলাদেশে বেশি সময় থাকবেন, এমনটাই আশা শতদ্রুর। তিনি বলেন, ‘দি মারিয়াকে দেড় দিনের জন্য আনার চেষ্টা হচ্ছে। ’ ফলে মার্তিনেস এবং রোনালদিনহোর সঙ্গে দেশের ভক্তরা দেখা না করতে পারলেও দি মারিয়ার সঙ্গে সেই সুযোগ থাকতে পারে।  

    শুধু কি তাই, এ বছর মেসি এবং রোনালদোকে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শতদ্রু দত্ত। তিনি বলেন, ‘দি মারিয়াকে আনার পর মেসিকে নিয়ে কাজ করব ৷ হয়তো এ বছর কিংবা ২০২৫ সালে ভারতবর্ষে আনব তাকে। ’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ