ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বানারীপাড়ায় নির্বাচনী হামলায় পাঁচ যুবক আহত 

    বানারীপাড়ায় নির্বাচনী হামলায় পাঁচ যুবক আহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া ভোট কেন্দ্রের পার্শ্বে গতকাল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে নৌকা এবং ঈগল পাখি প্রতীকের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরবর্তীতে হামলার ঘটনা ঘটে। 

    এসময় কমপক্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। এদের মধ্যে প্রথমে রোববার ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মামুন মল্লিক (৪৮) কে বানারীপাড়া উপজেলা হাসপাতালে মারাত্মক আহত অবস্থায় স্থানীয় সাংবাদিক সরদার নজরুল ইসলাম  ভর্তি করান। পরবর্তীতে ঈগল পাখি সমর্থক কবির মল্লিক (৪৬) আহত অবস্থায় ভর্তি করা হয়। 

    এ ব্যাপারে মামুন মল্লিকের স্ত্রী আঞ্জুমান আরা বাদী হয়ে ৯ জনকে বিবাদী করে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।  বিবাদীরা হলেন, মো. দেলোয়ার হোসেন মল্লিক(৪০), রহমান সরদার(৩৫), জাহিদ মল্লিক (৩২), মিজান খান(৩৮), সফিক মল্লিক (৪৫), কবির মল্লিক(৪২), হাসান মল্লিক (১৮), হোসেন মল্লিক(১৮), ইয়াসিন হাওলাদারসহ ৩০/৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

     অভিযোগে বলা হয় অভিযুক্তরা কচুয়া ভোট কেন্দ্রের পাশে রত্তন হাজী ব্রিজের পাশে আহত মামুন মল্লিকের ওষুধের দোকানের সামনে তাকে বাঁশ, লাঠি, কিল, ঘুষি দিয়ে নীল ফুলা জখম করে। এ ছাড়া রহমান সরদার ও জাহিদ মল্লিক মামুনের পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করেন।

    এঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা এবং ইউপি আওয়ামী লীগের সম্পাদক লুৎফর রহমান পারভেজ আহত মামুনের খোঁজ খবর নিতে উপজেলা হাসপাতালের যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ