ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পাকিস্তানে মার্কিন ঘাঁটির অনুমোদন দেবেন না ইমরান

    পাকিস্তানে মার্কিন ঘাঁটির অনুমোদন দেবেন না ইমরান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের ভেতরে যে কোনো পদক্ষেপ নিতে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার কিংবা ঘাঁটি গাড়তে কোনোভাবেই অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। 

    মার্কিন টিভি চ্যানেল এইচবিও’র প্রামাণ্যচিত্রধর্মী সংবাদ কার্যক্রম এক্সিওসে দেওয়া এক সাক্ষাৎকারে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। 

    ইমরান খান বলেন, পাকিস্তান থেকে আফগানিস্তানে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। কোনোভাবেই এই অনুমোদন দেওয়া হবে না। কোনো ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়ার সুযোগ নেই। একেবারেই না।

    জোনাথন সোয়ানের নেওয়া ওই সাক্ষাৎকারে ইমরান খানের কাছে প্রশ্ন ছিল—আল-কায়েদা, আইএস কিংবা তালেবানের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় আপনি কি এখানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ঘাঁটি স্থাপনে আমেরিকান সরকারকে অনুমোদন দেবেন?

    জবাবে পাক প্রধানমন্ত্রী বলেন, একেবারেই না। কোনো ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়ার সুযোগ নেই। 

    এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশিও সিনেটে দেওয়া বক্তব্যে মার্কিন ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ