ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

    বরিশাল-১ আসনে জামানত হারালেন সেকেন্দার ও তুহিন

    বরিশাল-১ আসনে জামানত হারালেন সেকেন্দার ও তুহিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ৭ জানুয়ারি রোববার জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

    এ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলন তিন জন। নৌকা মার্কার প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী ছিলেন জাতীয় পাটির লাঙল মার্কার প্রার্থী এ্যাড. ছেরনিয়াবাত সেকেন্দার আলী, ন্যাশনাল পিপল পার্টির আম মার্কার প্রার্থী টিএম তুহিন। 

    প্রতিদ্বন্দ্বি লাঙল মার্কার প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট ও ন্যাশনাল পিপল পার্টির আম মার্কার প্রার্থী মো. তুহিন পেয়েছেন ১ হাজার ২১৮ ভোট। তাদের উভয়েই জামানত হারিয়েছেন। 

    বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩,০৪,৩০৪ জন। মোট ভোট কাউন্ট হয়েছে ১৮২১১৭ ভোট।

    নির্বাচন  অফিস সূত্রে জানা গেছে, নৌকা মার্কার প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙল মার্কার প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট। 

    ন্যাশনাল পিপল পার্টির আম মার্কার প্রার্থী মো. তুহিন পেয়েছে ১,২১৮ ভোট। প্রতিদ্বন্দ্বি লাঙল মার্কার প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী ও ন্যাশনাল পিপল পার্টির আম মার্কার প্রার্থী টিএম তুহিন  তাদের জামানত হারিয়েছেন।

    এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া তানজিন বলেন, নির্বাচনে মোট ভোট কাউন্টের সারে বারো পারসেন্টের কম  ভোট কোন প্রার্থী  পেলে সেই প্রর্থীর জামানত হারাবেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ