ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশাল-১ আসন 

    রেকর্ড ব্যবধানে বেসরকারিভাবে আবুল হাসানাত আবদুল্লাহ বিজয়ী 

    রেকর্ড ব্যবধানে বেসরকারিভাবে আবুল হাসানাত আবদুল্লাহ বিজয়ী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ্। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। গণনা শেষে এ তথ্য জানা গেছে।

    ১২৯টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত বরিশাল-১ আসনে নির্বাচনে লড়েছেন ৩ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসানাত ১ লাখ ৬৯ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

    প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়ী আবুল হাসানাতের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৪ হাজার ১২২ ভোট।

    আরেক প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির মো. তুহিন আম প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ২২২ ভোট।

    উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী বরিশাল-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৪ হাজার ৩০৪ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৮ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজর ৭৫৬ জন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ