ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশাল ২: নৌকার প্রার্থী রাশেদ খান মেনন বিপুল ভোটে জয়ী

    বরিশাল ২: নৌকার প্রার্থী রাশেদ খান মেনন বিপুল ভোটে জয়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ৬ষ্ঠ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেরে বাংলার দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন।

    ভোটের ব্যবধান ৯০ হাজার ৭৭৮ ভোট। এর মধ্যে উজিরপুর উপজেলায় নৌকা প্রতীক ৮৬ হাজার ৬৫৬ ভোট ও ঈগল প্রতীক ১০ হাজার ৪০ ভোট। বানারীপাড়া উপজেলায় নৌকা প্রতীক ৩৫ হাজার ৫১৯ ভোট ও ঈগল প্রতীক ২১ হাজার ৩৫৭ ভোট পেয়েছে।

    বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার তিনশত ৬৮, আর নারী ভোটার এক লাখ ৭৫ হাজার আটশ’ ৭৭ জন। মোট কেন্দ্র সংখ্যা ১৩৭টি। এর মধ্যে বানারীপাড়ায় ৫৩ ও উজিরপুরে ৮৪টি কেন্দ্র।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ