ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • স্ত্রীকে নৌকার এজেন্ট করায় বিবাদ, ধস্তাধস্তিতে স্বামী নিহত

    স্ত্রীকে নৌকার এজেন্ট করায় বিবাদ, ধস্তাধস্তিতে স্বামী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় স্ত্রী নৌকার এজেন্ট হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, ধস্তাধস্তির একপর্যায়ে আরিফ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফের স্ত্রী রাহিমা বেগম, শাশুড়ি পারভীন বেগম, শশুর হানিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

    রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  

    আরিফ কাকচিড়া ইউনিয়নের কামারহাট এলাকার আমজাদ হোসেনের ছেলে। আরিফ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন এবং শশুর বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন।

    স্ত্রী রাহিমা বলেন, পাথরঘাটা পৌরসভার সুবর্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে নৌকার এজেন্ট ছিলাম। তিনি ভোট দিয়ে আমাকে কেন্দ্র থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরে আমি কেন এজেন্ট ছিলাম এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হলে হঠাৎ মারা যাযন তিনি।  

    নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানান, দুপুরের দিকে হঠাৎ স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়। একপর্যায়ে নিহতের শশুর ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ ও তার স্ত্রী পারভিনও‌ তর্কে লিপ্ত হয়। পরে উভয়ের মধ্যে ধস্তাধস্তিতে নিহত হয় আরিফ।

    পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে আটক করা হয়েছে। স্ত্রী রহিমা বেগমের তথ্যমতে নৌকার এজেন্ট হওয়াতে মারধরের ঘটনা ঘটে।  

    তিনি আরও বলেন, শশুর হানিফকে ভোট কেন্দ্র থেকে এবং স্ত্রী ও শাশুড়িকে বাড়ি থেকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ