ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশাল ৫: জাল ভোটের অভিযোগে একটি কেন্দ্র এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ

     বরিশাল ৫: জাল ভোটের অভিযোগে একটি কেন্দ্র এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৫ (সদর) আসনের একটি কেন্দ্রে আওয়ামী লীগ (নৌকা) এবং স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

    জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার জেরে রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ রাখেন প্রিজাইডিং কর্মকর্তা।

    কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা পলাশ শিকদার সাংবাদিকদের জানান, নৌকার প্রার্থীর জাহিদ ফারুক শামীমের পক্ষে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের (ট্রাক) সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এর জেরে সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ভোট বন্ধ রাখা হয়।

    তিনি বলেন, এই কেন্দ্রের মোট ভোটার ৩,৭৩২ জন। বেলা ১২টা পর্যন্ত ৭৭১টি ভোট পড়ে এখানে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আইনশৃঙ্খলা বাহিনী।’


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ