ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ভালো এবং স্বাভাবিক রয়েছে :মেয়র খোকন

    আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ভালো এবং স্বাভাবিক রয়েছে :মেয়র খোকন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।

    রোববার (০৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি নগরের সরকারি সিটি কলেজ প্রাঙ্গণে ভোট দেন।

    ভোট দেওয়া শেষে মেয়র খোকন বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলাম। সবকিছু ভালোই দেখছি, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ভালো এবং স্বাভাবিক রয়েছে।

    সার্বিক নির্বাচনী পরিস্থিতি ভালো রয়েছে জানিয়ে মেয়র খোকন বলেন, আশাকরি নৌকার বিজয় হবে আর আমাদের প্রার্থী তো ভালো মানুষ, তাকে সব শ্রেণি পেশার মানুষ ভোট দেবে। তিনি সবার ভোট পাবেন। সার্বিক নির্বাচনী পরিস্থিতি ভালোই দেখছি।

    তিনি বলেন, নৌকার প্রার্থী বিজয়ী হলে এ বরিশালের উন্নয়ন দুজনে মিলে করবো। আর তাতে এগিয়ে যাবে বরিশাল।

    এর আগে বরিশাল নগরে নব আদর্শ বালিকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী ও প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

    পাশাপাশি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়। ভোট দেওয়া শেষে জয় বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক। গোটা বরিশালে নির্বাচনি উৎসবের আমেজ বিরাজ করছে। মানুষ দক্ষিণাঞ্চলসহ গোটা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নৌকায় ভোট দেবে।

     

    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ