ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বরগুনায় জালভোট দিতে এসে গ্রেপ্তার তরুণ

    বরগুনায় জালভোট দিতে এসে গ্রেপ্তার তরুণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা-১ আসনে জালভোট দিতে গিয়ে সাব্বির হোসেন (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সদর উপজেলার ৯ নম্বর এম. বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতে সাব্বিরকে ছয় মাসের সাজা দেওয়া হয়। গ্রেপ্তার ও সাজার বিষয়টি নিশ্চিত করেছেন পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আবদুস সালাম।

    প্রত্যক্ষদর্শী স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাব্বির হোসেন সদর উপজেলার ৯ নম্বর এম. বালিয়াতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাইনসমের্ত এলাকার ছগির হাওলাদারের ছেলে।

    পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আবদুস সালাম বলেন, সাব্বির হোসেন নামের এক তরুণ জালভোট দিতে এসে ধরা পড়েন। বরগুনা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের দণ্ডবিধি ১৮৬০- ১৭১(চ) ধারায় সাব্বির হোসেনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ