ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশাল-৫ আসন

    পুনরায় ভোটগ্রহণের দাবি স্বতন্ত্র প্রার্থীর

    পুনরায় ভোটগ্রহণের দাবি স্বতন্ত্র প্রার্থীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৫ (সিটি-সদর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন নির্বাচন স্থগিতে করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন।

    রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টায় সরকারি বরিশাল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি দাবি জানান।

     

    তিনি বলেন, ভোটের পরিস্থিতি কেন্দ্র দেখেই বোঝা যাচ্ছে একেবারে জনমানব শূন্য। সকালে ভোটগ্রহণ শুরুর পর আমাদের নেতা আরেফিন মোল্লার বাড়িতে হামলা চালনো হয়েছে। বরিশাল সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। তার মেয়েকে অপহরণের চেষ্টা করা হয়েছে। অধিকাংশ কেন্দ্রে জাল ভোট দেয়া হচ্ছে, কোথাও সিল মারা হচ্ছে, কেন্দ্র দখল করে নেয়া হচ্ছে। প্রশাসনের সহযোগিতায় নৌকার সমর্থকরা এটা করছে। প্রশাসনের লোক গেলে বন্ধ থাকলেও তারা চলে গেলে আবার শুরু হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের একাধিক কর্মীর ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে।

     

    তিনি আরও বলেন, মানুষ সকাল থেকে ভোট কেন্দ্রে আসতেছিলো, কিন্তু হুমকি-ধামকি দিয়ে এমন পরিস্থিতি করা হয়েছে তারা এখন বিমুখ হয়ে গেছে। ফলে জনমানবহীন ভোটকেন্দ্রগুলো হয়ে গেছে। আমি নির্বাচন কমিশন, সরকারসহ সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাবো যেন দ্রতসময়ে বরিশাল-৫(সদর) আসনের নির্বাচন স্থগিতে করে পুনরায় ভোটগ্রহণ করা হয়। যাতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভোটগ্রহণ করা সম্ভব হয়।

     

    তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করলে বারবার আশ্বাস দিলেও তার কোনো প্রতিফলন দেখছি না। এই বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে একজনও ভোটরও নেই। এটাই প্রমাণ করে নির্বাচন কতটা মানুষকে বিমুখ করা হয়েছে। এখানে যারা আছে তারা সম্পূর্ণ একটি দলের সমর্থক নেতাকর্মী, সাধারণ মানুষের কোনো অংশগ্রণ নেই। আমি এই আসনের ভোটগ্রহণ স্থগিতে জোর দাবি জানাচ্ছি।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ