ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বরগুনা-২ নির্বাচনী এলাকায় বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটারের উপস্থিতি

    বরগুনা-২ নির্বাচনী এলাকায় বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটারের উপস্থিতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা-২ (পাথরঘাটা বামনা ও বেতাগী উপজেলা) নির্বাচনী এলাকায় সন্তোষজনক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আজ রবিবার সকাল ১১টায় বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ২৩ নম্বর জোয়ার করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে দেখা গেছে ৩১৪টি ভোট পড়েছে। দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর লক্ষ্য করা গেছে।

    জোয়ার করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট প্রদান শেষে কথা হয় উত্তর করুনা গ্রামের ষাটোর্ধ্ব জামাল হোসেনের সাথে।


    তিনি বলেন, ‘এবার সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।’ ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা উত্তম কুমার সুতার বলেন, ‘জোয়ার করুনা সরকারি প্রাথমিক কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৯ জন। এর মধ্যে ৩১৪টি ভোট পড়েছে। সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ছে।


    শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ