ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশ‍ালের ৬ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

    বরিশ‍ালের ৬ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে সকাল ৮টায় সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। তবে শীতের কারণে সকালের দিকে ভোটর উপস্থিতি কিছুটা কম বলে জানিয়েছে নির্বাচন কর্মকর্তারা। 

    সকাল ৮টায় বরিশাল-১ আসনের আগৈলঝাড়া উপজেলার শেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ।
     
    ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভোটের পরিবেশ খুব ভালো। সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। 

    ওই কেন্দ্রে ভোট দেয়া ভোটার তৌহিদুর রহমান, জসিম মোল্লা, ফারহানা ইয়াসমিন, সাবিনা বেগম ও ঝর্না সেরনিয়াবাত জানান, ভোটের পরিবেশ খুবই সুন্দর। তারা ইচ্ছেমত পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। 

    সকাল পৌনে ৯টায় একই আসনের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন বিদ্যালয় কেন্দ্রের সামনে গিয়ে বেশ জটলা দেখা গেছে। তবে কেন্দ্রের মধ্যে তেমন ভোটার ছিল না। একজন দুইজন করে করে ভোটার আসছেন এবং ভোট দিচ্ছেন। 

    এই কেন্দ্রের প্রিজাডিং কর্মকর্তা মো. হেমায়েত হাওলাদার জানান, শীতের সকাল। এ কারণে ভোটার সংখ্যা কিছুটা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। 

    বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে ৮২৭টি কেন্দ্রের ৪ হাজার ৯শ’ ৪১টি কেন্দ্রে। জেলায় মোট ভোটার ২১ লাখ ২৯ হাজার ৯শ’ ৭৪ জন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ