ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভোট কেনার অভিযোগে

    বরিশালে ওয়ার্ড আ’লীগ সভাপতিকে কারাদণ্ড

    বরিশালে ওয়ার্ড আ’লীগ সভাপতিকে কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


    শনিবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরীর ২২নম্বর ওয়ার্ড মদিনা মসজিদ সংলগ্ন এলাকায় তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আমানুল্লাহ আল বারী।

    তিনি জানান, ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর মোর্শেদ তার এলাকায় বিভিন্ন ভোটারের বাসায় গিয়ে টাকার বিনিময়ে ভোট দিতে প্রলুব্ধ করছিল। অভিযোগ পেয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। এসময়ে তার কাছ থেকে ১৭ হাজার টাকা জব্দ করা হয়। তিনি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সালাউদ্দিন রিপনের সমর্থক বলে স্বীকার করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ