ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মনপুরায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে 

    মনপুরায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (৭ ই জানুয়ারী) উৎসব মুখর পরিবেশে ও শান্তিপুর্নভাবে ভোট গ্রহন চলছে। সকাল ৮টায় ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাচ্ছেন।

    ভোটারদের মাঝে খুশির আমেজ লক্ষ করা গেছে। বৃদ্ধ মহিলারাও ভোট দিতে কেন্দ্রে আসতে দেখা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক অবস্থায় রয়েছেন। ৪ স্তরের নিরাপত্তা বাহিনী রাস্তায় টহল দিচ্ছেন। নির্বাচনের পরিবেশ ভালো। 

    সরজমিনে সকাল ৮টায় হাজির হাট ইউনিয়নের সোনারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের  প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রচন্ড শীত উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে ভোট কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন।

    পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহন। বৃদ্ধ মহিলারাও ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসতে দেখা গেছে। প্রশাসন পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ৪ স্তরের নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় টহল দিচ্ছেন। 

    নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেন্দ্র কেন্দ্র ঘুরে দেখছেন। তবে মানুষের মাঝে নির্বাচনের উৎসব মুখর আমেজ দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের লাইন দীর্ঘ হচ্ছে। 

    প্রতিটি ভোট কেন্দ্রে প্রতিটি দলের এজেন্ট দেখা গেছে।  উল্লেখ্য ভোলা-৪, চরফ্যাশন- মনপুরা আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

    আওয়ামী লীগ মনোনীত পার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব,পিপলস পার্টি মোঃ আলাউদ্দিন,তৃনমুল বিএনপির মোঃ হানিফ,জাতীয় পার্টির মোঃ মিজানুর রহমন ও স্বতন্ত্র আবুল ফয়েজ।

    মোট ভোটার ৪লাখ ৫৩ হাজার ৬৮১ জন। মোট কেন্দ্র ১৫৫টি। তার মধ্যে মনপুরা উপজেলা মোট ভোটার ৬২হাজার ৭৬৪ জন। মোট কেন্দ্র ২৫টি। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ