ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

    মনপুরায় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কাছে মালামাল বিতরণ

    মনপুরায় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কাছে মালামাল বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৪ আসনটি মনপুরা-চরফ্যাসন উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে মনপুরা উপজেলাটি বিচ্ছিন্নটি। বিচ্ছিন্ন এই উপজেলায় ২৫ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

    ভোট অবাধ ও সুষ্ঠ করতে এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের মধ্যে দফায় দফায় সভা শেষে কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং ও সহকরী প্রিজাইডিং অফিসারের নিকট নির্বাচনকালীন ভোট কেন্দ্রের সকল মালামাল বিতরণ করেন সহকরী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম।

    শনিবার সকাল ১০ টা থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে এই মালামাল প্রিজাইডিং ও সহকরী প্রিজাইডিং অফিসারের নিকট তুলে দেন সহকরী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম।

    এছাড়াও একই সময়ে ২৫টি কেন্দ্রের মধ্যে মনপুরার মুল ভুখন্ড থেকে সম্পূর্ন বিচ্ছিন্ন চরাঞ্চলের ৪টি কেন্দ্রের মালামাল এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়ার দায়িত্বে বিতরণ করা হয়।

    এই ব্যাপারে মনপুরা উপজেলার দায়িত্বে থাকা সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এছাড়া মনপুরার মুল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন ৪টি কেন্দ্রের মালামাল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে প্রিজাইডিং অফিসারের নিকট বুঝিয়ে দিয়েছি। অবশিষ্ট সকল কেন্দ্রের মালামাল বিতরণ চলছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ