ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নৌকা নির্বাচিত হলে বরিশাল একটি আধুনিক শহর হবে: জাহিদ ফারুক

     নৌকা নির্বাচিত হলে বরিশাল একটি আধুনিক শহর হবে: জাহিদ ফারুক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৫ সদর আসনের নৌকা মার্কার প্রার্থী জাহিদ ফারুক শামীম বলেছেন,  মাননীয় প্রধানমন্ত্রী আমার কাজের মুল্যায়ন করেছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তবে এদ্বারা আমার দায়িত্ব ও দায়বদ্ধতা বেড়ে গেছে। আশাকরি বরিশালবাসী আমাকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করবেন। 

    বৃহস্পতিবার সকালে নৌকা মার্কার নির্বাচনী প্রধান কার্যালয়ে সদর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    জাহিদ ফারুক শামীম বলেন,  বরিশাল সদর উপজেলাকে শহরের আদলে নিয়ে আসতে চাই। যে উন্নয়নগুলো হয়নি তা সমাপ্ত করতে চাই।  সদর উপজেলার নদী ভাঙ্গন এলাকায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ দিয়েছি। নদী ভাঙ্গন থেকে ঐ এলাকার বাসিন্দারা রক্ষা পেয়েছে। ওই এলাকা এখন পর্যটনকেন্দ্রে পরিনত হয়েছে। 
    কীর্তনখোলা তীরবর্তী চরকাউয়ায় নদী রক্ষা বাঁধ নির্মানের জন্য ইতোমধ্যেই সেনাবাহিনী ক্যাম্প তৈরী করেছে। তারা শীগ্রই কাজ শুরু করবে। বরিশাল একটি আধুনিক শহর হবে। আমরা বরিশালকে নিয়ে গর্ব করতে পারবো। 

    তিনি বলেন,  বরিশালের মানুষ সবসময় অবহেলিত ছিলাম। এখান থেকে মুূমূর্ষ একটা রোগীকে ঢাকায় নেয়ার পথে ফেরিঘাটেই মৃত্যুবরণ করতো। এখন আর সেই অবস্থা নেই। এ অঞ্চলের কথা ভেবে প্রধানমন্ত্রী পদ্মার উপর সেতু করেছেন। আজ আর সেই দূর্ভোগ নেই। এখন বরিশালের মানুষ ৩ ঘন্টায় ঢাকা যাচ্ছে। আমি ৫ বছর এ আসনের সংসদ সদস্য ছিলাম। 

    এই সময়ে টিআর, কাবিখা, টিউবওয়েলসহ কোন উন্নয়ন কাজ থেকে টাকা গ্রহন করেনি। স্বচ্ছতা ও সততার সাথে কাজ করেছি। এ ধারাকে অব্যাহত রাখতে হলে আবারো নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।  সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি। 

    এর আগে বেলা ১১ টায় মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুনের বাসভবনে বরিশাল নগর উন্নয়ন ফোরামের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাহিদ ফারুক শামীম। 

    এছাড়া বিকেল ৩ টায় সদর উপজেলার লাহার হাট শারীরিক চর্চা কেন্দ্রে টুংগিবাড়িয়া ইউনিয়ন আয়োজিত জনসভায় অংশগ্রহন করেন এবং সন্ধ্যা ৬ টায় নগরীর ১৯,২০ ও ২১ নম্বর ওয়ার্ড আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক শামীম। 

    এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, নৌকা মার্কার নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কেবিএস আহমেদ কবির, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আনিচ উদ্দিন সহিদ, এ্যাডভোকেট লস্কর নুরুল হক, শ্রমীক লীগের জেলা সভাপতি শাহজাহান হাওলাদার, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, নগর উন্নয়ন ফোরামের সভাপতি কাজী এনায়েত হোসেন শিপলু, কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ