ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • গৌরনদীতে বাসের চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত

    গৌরনদীতে বাসের চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে ঢাকাগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটর সাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতরা হলেন, মোটর সাইকেল চালক মুলাদী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের আবুল কাশেম ফরাজীর ছেলে শেখ ইয়াদউদ্দিন কামাল ((৪০), আরোহী অজ্ঞাতনামা ব্যক্তি  (৩৫)। 

    বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গৌরনদী পৌরসভার আশোকাঠি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসের চালক মিন্টু মিস্ত্রি (৩৫) ও হেলপার রবীন হাওলাদার (২৩) কে আটক করেছ  থানা পুলিশ।

    গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সাকুরা পরিবহনের একটি যাত্রবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৪৮০৭) বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। 

    পথিমধ্যে বাসটি সন্ধ্যা ৭টার দিকে গৌরনদী পৌরসভার আশোকাঠি এলাকা অতিক্রমকালে  বিপরীত দিক থেকে আসা মুলাদীগামী মোটর সাইকেল (ঢাকা মেট্রো-হ-৩০-৫৭৭৮)কে চাপা  দেয়। 

    এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক শেখ ইয়াদউদ্দিন কামাল ((৪০), আরোহী অজ্ঞাতনামা ব্যক্তি  (৩৫) নিহত হয়। স্থানীয়রা ঘাতক বাসের চালক মিন্টু মিস্ত্রি (৩৫) ও হেলপার রবিন হাওলাদার (২৩) হেলপারকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে ঘাতক বাস ও দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ