ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আগৈলঝাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি  

    আগৈলঝাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, প্রতিষ্ঠাবাষিকীর কেক কাটা, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    আনন্দ র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, সাবেক ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন সরদার, সবুজ আকন, কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইক, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি বরুন কুমার বাড়ৈসহ প্রমুখ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ