ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ট্রলার থেকে নামতে গিয়ে জেলের মৃত্যু

    ট্রলার থেকে নামতে গিয়ে জেলের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে কূলে আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে রত্তন গাজী (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়।

    বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের জিনতলার পাঁচ চুঙ্গা সংলগ্ন বিষখালী নদীর পাড়ে এ ঘটনা ঘটে। রত্তন গাজী একই এলাকার আ. সত্তার গাজীর ছেলে।

    জানা যায়, সামছুল হকের মালিকানাধীন মাছ ধরা ট্রলার নিয়ে জাফর মাঝির নেতৃত্বে ১১ জন জেলেসহ সাগরে মাছ শিকার করতে যান রত্তন গাজী। মাছ শিকার করে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে বিষখালী নদী সংলগ্ন জীনতলার পাঁচ চুঙ্গা ঘাটে ট্রলার নোঙর করে সব জেলে নেমে যান। পরে সকাল ৭টার দিকে ট্রলারের পাশেই এক ব্যক্তিকে কাদামাটিতে পরে থাকতে দেখেন স্থানীয়রা। কাছাকাছি গিয়ে মরদেহ দেখতে পেয়ে ওই ট্রলারের জেলেদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে রত্তন গাজীর লাশ শনাক্ত করেন।  

    রত্তনের ছেলে জাবের হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমার বাবার মরদেহ দেখতে পাই। যেভাবে দেখেছি তাতে ধারণা করা হচ্ছে শীত এবং মাটিতে আটকে তার মৃত্যু হয়েছে।

    পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রত্তন গাজী নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা মরদেহ শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে প্রচণ্ড ঠান্ডায় এবং মাটিতে আটকে যাওয়ায় স্ট্রোক হয়ে তার মৃত্যু হতে পারে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ