ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশাল-১ আসন

    আবুল হাসানাত আবদুল্লাহর নৌকা প্রতীকের প্রচারণায় ভিপি সুমন

    আবুল হাসানাত আবদুল্লাহর নৌকা প্রতীকের প্রচারণায় ভিপি সুমন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-১ আসনের (গৌরনদী-আগৈলঝাড়া) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহর বিজয় শতভাগ নিশ্চিত হওয়ার পরেও ব্যাপকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছে দলটি। সভা সমাবেশে অব্যহত রাখার পাশাপাশি গৌরনদী-আগৈলঝাড়ার সর্বত্রই পোষ্টারে ছেয়ে গেছে । 

    সাধারণ ভোটার ও এলাকাবাসির মতে নির্বাচনী মাঠে নৌকার ডামাডোল। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী ৭ জানুয়ারি সকল ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান নেতাকর্মিরা। 

    নির্বাচনী প্রচার–প্রচারনার শেষ দিকে  গতকাল বুধবার সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি সুমন মাহমুদের নেতৃত্বে কয়েক নারী-পুরুষ ভোটারদের নিয়ে গৌরনদী পৌর এলাকায় বিভিন্ন মহল্লায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির পক্ষে দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। 

    এ ছাড়া হাট বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কাছে নৌকার লিফলেট বিতরণ করে প্রচারনা চালান।  এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের  সভাপতি ও পৌর সভার ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত হোসেন সুজনসহ অন্যান্য নেতাকর্মিরা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ