ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুনাক সভানেত্রী

    অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুনাক সভানেত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পৌষের এই কনকনে শীতের বৈরী আবহাওয়ায় ভাসমান, গৃহহীন ও পথশিশুদের পাশে এসে দাঁড়ালেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহধর্মিনী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সাদিয়া মাহমুদা । 

    গতকাল বুধবার রাত সাড়ে ১০ টায় বরিশালের লঞ্চঘাটসহ  বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্নমূল, গৃহহীন ও পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুনাক সভানেত্রী। 

    এসময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন এন্ড প্রসিডিউশন খান মুহাম্মদ আবু নাসের ও তার সহধর্মিনী পুনাক এর সাংস্কৃতিক সম্পাদিকা সুবর্ণা আক্তার শম্পা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত)  রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মাে. ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার)  প্রণয় রায় ও তার সহধর্মিনী পুনাক'র সদস্য মৌমিতা রায়, কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার   সীমা খানম সহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ