ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আকস্মিক এয়ারপোর্ট থানা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার 

    আকস্মিক এয়ারপোর্ট থানা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আকস্মিক বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার জিহাদুল কবির।  মঙ্গলবার (২ জ‍ানুয়ারী) রাত ৯ টায় পরিদর্শন করেন তিনি । 

    এ সময় বিএমপি কমিশনার  থানার বিভিন্ন কার্যক্রম, অফিসার-ফোর্সদের কার্য পরিবেশ, ডরমেটরি, থানার হাজতখানা ও মালখানা সহ সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ  রেজিস্টার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে এ সংক্রান্তে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

    এছাড়াও মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু সহ থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেছেন বিএমপি কমিশনার জিহাদুল কবির।

    এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার উত্তর বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর)  মাে. ফারুক হােসেন, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার ) প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা)  নাফিছুর রহমান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ  এসএম মাসুদ আলম চৌধুরী সহ থানার অন্যান্য অফিসারবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ