ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন 

    চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন বছরকে স্বাগত জানিয়ে আগামীর স্বপ্ন কে লালনে দক্ষিণ আইচায় উৎসবমুখর পরিবেশ বই উৎসব উদযাপন হয়। সোমবার ভোলা জেলার দক্ষিণ আইচা থানার চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন হয়। 

    সকাল ১০ টার বিদ্যালয়ের  ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত হন। ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিলো আনন্দের বন্য। বই উৎসব অনুষ্ঠানে চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ উল্যাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ও কুকরী মুকররি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাশেম মহাজন। 

    তিনি  বলেন, সারাদেশের কর্মসূচী অনুযায়ী আজকে এই বই বিতরণ করা হচ্ছে, ১লা জানুয়ারী সারাদেশে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেয়া অত্যান্ত কঠিন কাজ। এই কঠিন কাজ বাস্তবায়ন হচ্ছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায়। 

    এছাড়াও উপস্থিত ছিলেন, চরমানিকা  ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মেম্বার, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী মো. মিজানুর রহমান, আব্দুল ছালাম, মো. লোকমান , মো. সাইফুল ইসলাম, দক্ষিণ আইচা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রানা, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মমিন।  আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চর আইচা  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউনুছ । 

    ছাত্র-ছাত্রীরা নতুন বছরের পাঠ্যবই পেয়ে তাদের মনের আনন্দের অভিব্যাক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ