ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • বরগুনা-১ আসন

    পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা, আ’লীগ নেতাকে শোকজ

    পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা, আ’লীগ নেতাকে শোকজ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সোবাহান লিটনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।  

    ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চেয়ে শনিবার (৩১ ডিসেম্বর) বরগুনা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

    নোটিশে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা উপলক্ষে অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হন। দুপুর ১২টার দিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন ও তার সহযোগীরা বিদ্যালয়ে যান।

    পরে তারা ফল ঘোষণার আগেই বিদ্যালয় মিলনায়তনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে নৌকায় ভোট চান। পরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে লিফলেট বিতরণ ও স্লোগান দেওয়ান। একই সঙ্গে অভিভাবকদের নৌকার প্রতীকে ভোট দিতে প্রতিশ্রুতি আদায় করেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। নোটিশ জারির ৪৮ ঘণ্টার মধ্যে আবদুস সোবাহান লিটনকে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

    এ বিষয়ে গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সোবাহান লিটন বলেন, আমি আচরণবিধির বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। যথা সময়ে নোটিশের লিখিত জবাব দেব।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ