ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাউফলে ইউপি সদস্যের গোয়াল ঘর ও খড়ের পালায় দুর্বৃত্তদের আগুন

    বাউফলে ইউপি সদস্যের গোয়াল ঘর ও খড়ের পালায় দুর্বৃত্তদের আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল হোসেন তালুকদারের গবাধি পশুর একটি ঘর ও চারটি খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার নিজ তাঁতেরকাঠী গ্রামে ওই ঘটনা ঘটেছে। 

    সরেজমিনে ভুক্তভোগি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি সদস্য রুবেল তালুকদারের ছোট ও বড় মিলিয়ে মোট ৫১ টি মহিষ রয়েছে। তিনি ওই মহিষগুলোর খাদ্য হিসেবে প্রায় দুই লাখ টাকার খড় ক্রয় করে বাড়ির সামনে চারটি পালা দিয়ে রেখেছিলেন। শনিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে গবাধি পশুর একটি ঘর ও চারটি খড়ের পালায় একসঙ্গে আগুন লাগিয়ে দেয়।

    এ সময় মো. সোহেল নামে এক প্রতিবেশী আগুন দেখে চিৎকার দেয়। স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষনে একটি গোয়াল ঘর ও চারটি খড়ের পালার সিংহভাগ পুড়ে ছাই হয়ে যায়।

    ইউপি সদস্য রুবেল তালুকদার অভিযোগ করেছেন, তাঁর প্রতিপক্ষের লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে এমন ন্যাক্কারজনক কাজ করেছে। তাঁদের হয়তো উদ্দেশ্য ছিল তাঁর (রুবেল) মহিষগুলো পুড়ে মেরে ফেলা। প্রতিবেশী সোহেল আগুন দেখে ডাকচিৎকার না করলে সে কাজটিই করত।’
    বা

    উফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন,‘বিষয়টি তাঁকে কেউ জানাননি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ