ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চরফ্যাশনে অগ্নিকান্ডে ৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

    চরফ্যাশনে অগ্নিকান্ডে ৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৭ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি ধারণা করা হয়েছে।  গতকাল  শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

    চরফ্যাশন ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০ টার দিকে চেয়ারম্যান বাজারের উত্তর মাথার শাহিন হোন্ডার গ্রেজের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

    মূহুর্তের মধ্যে আলমগীরে দধি ঘর, নাসিম সিকদারের নাবিল ষ্টোর, শাহিন খন্দকারের হোন্ডার গ্রেজ ও নাঈম গ্লাস হাউজ পুড়ে ছাই হয়ে গেছে।  

    ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, ব্যবসা প্রতিষ্ঠানর মালামাল ও ঘরমালিকের ঘরসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকার মত হবে।  তারা ক্ষতি কাটিয়ে উঠতে কর্তৃপক্ষের আর্থিক সহায়তা কামনা করেছে।

    চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান লিখন  বলেন, চেয়ারম্যান বাজারে আগুনে লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২টি ইউনিটের সাহায্যে  আগুনে নিয়ন্ত্রণে নো হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ