ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ‘শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট দেশ গড়তে নৌকায় ভোট দিন’

    ‘শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট দেশ গড়তে নৌকায় ভোট দিন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিকল্প কোন রাষ্ট্র নায়ক নেই। 

    যে বাংলাদেশকে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা কাটাতে শুরু করেছিল। 

    আমাদের থেকে যারা এক সময় অনেক উন্নত রাস্ট্র ছিল, বা আমাদের থেকে এগিয়েছিল সে সকল রাস্ট্রগুলো দেওলিয়ায় পরিণত হয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাঁর দূরদর্শিতায়, সততা, দৃঢ়তা ও দক্ষতা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মেঘা প্রকল্পগুলো এ অবস্থায় তিনি শেষ করেছেন। 

    বুধবার দুপুরে লালমোহন সদর ইউনিয়নের ৫ ও ৪ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনীয় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। 

    উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দিদারুল ইসলাম অরুন প্রমুখ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ