ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই

    মনপুরায় অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। স্থানীয় ও ফায়ার সার্ভিসের দুই ঘন্টাব্যাপি চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

    রোববার গভীর রাত সাড়ে ৩ টায় উপজেলা সদর হাজীরহাট বাজারের সদর রোডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে দাবী করেছেন মনপুরা ফায়ার স্টেশনের স্টেশন কমান্ডার ফজলুর রহমান।

    আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হল, মুদি দোকান হাজী লোকমান ,ডিম ও পান দোকানদার আবুল কাশেম, ফিড দোকানদার ফুয়াদ, মাও. নুরনবীর হোমিও ওষুধের দোকান, কনফেকশনারী দোকানদার সালাউদ্দিন, পান, মুড়ি ও বিস্কুট দোকানদার সেলিম , মিজানুর রহমানের ওষুধের ফার্মেসী দোকান, ভাই ভাই ট্রেডাস মো. তালহা হার্ডওয়ার দোকান এবং বিক্রম দাসের কাপড়েরর দোকান। এতে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

    প্রত্যক্ষদর্শী বাজার পাহাড়াদার নুরুল ইসলাম জানান, রোববার গভীর রাত সাড়ে ৩ টার সময় হাজীরহাট বাজারের সদর রোডে পাহাড়া দেওয়ার সময় মাও. নুরনবীর হোমিও ওষধের দোকান থেকে ধোয়া বের হতে দেখি। পরে হাজীরহাট চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদারকে মুঠোফোনে অবহিত করি। 

    চেয়ারম্যান ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস লোকজন, স্থানীয় ব্যবসায়ী ও চেয়ারম্যান নিজাম উদ্দিনের সমন্বিত প্রচেষ্ঠায় দুই ঘন্টাব্যাপি চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

    এ ব্যাপারে মনপুরা হাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার জানান, রোববার গভীর রাত সাড়ে ৩ টায় হাজীরহাট বাজারের সদরের রোডে আগুন লেগে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।  আগুনে ব্যবসায়ীদের ক্ষতির পরিমান নিরুপণ করা হচ্ছে। তবে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।

    এ ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কমান্ডার ফজলুর রহমান জানান, হাজীরহাট ইউপি চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে দাবী করেন তিনি। আগুনে ৮টি দোকান পুড়ে যায়।

    এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, হাজীরহাট বাজারে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের আগুন নিভানোর কাজে সহযোগিতা করেছে। 

    এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জানান, আমি ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের দোকান পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। 

    এব্যাপারে  উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী বলেন, সরেজমিনে পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের বিষয় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে অবহিত করব। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ