ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন আরো তরান্বিত হবে: তোফায়েল

    নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন আরো তরান্বিত হবে: তোফায়েল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাক ভোটারকে ভোট কেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও ভোলা -১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ। 

    ভোলা পৌরসভার চার ও পাঁচ নাম্বার ওয়ার্ডের সমর্থকদের নিয়ে উঠান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

    এসময় তিনি নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন আরো তরান্বিত হবে। উন্নয়ন টেকসই হবে বলে জানান। তোফায়েল আহমেদ আরো বলেন,কেউ যেন মনে না করেন তোফায়েল আহমেদ এর বিরুদ্ধে শক্তিশালী কোন প্রতিপক্ষ নেই। ভোট কেন্দ্রে না গেলেই চলবে। ভোট দেওয়া আপনাদের নাগরিক অধিকার। তাই ভোট দিতে না গেলে আপনারা ভুল করবেন। আমার প্রতি অবিচার করা হবে। আপনারা সবাই উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্র যাবেন। সারিবদ্ধ ভাবে ভোটের লাইনে দাঁড়াবেন এবং নিঃস্বার্থভাবে নৌকা মার্কায় ভোট দিবেন। 

    এ সময় তুমি ভোলা পৌরসভা কার্যক্রম নিয়ে বলেন, ভোলা পৌর সভার যেসকল উন্নয়ন কাজ বাকি রয়েছে সেসব কাজগুলো মেয়র মনিরুজ্জামানের হাত ধরে সম্পন্ন করা হবে। এ সময় তিনি ভোলার গ্যাস সম্পর্কে বলেন, ভোলার গ্যাস দেখলাম ঢাকায় নিয়ে যাবে, ভোলাকে না দিয়ে ঢাকায় নিতে পারবেনা।

     

    সুতরাং আপনারা এক এবং ঐক্যবদ্ধভাবে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো । উঠান সভায় মেয়র মনিরুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব,পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু,সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ,পৌর সভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামন জুম্মান প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ