ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ১১,৫০৪ ডুব দিয়ে রেকর্ড!

    ১১,৫০৪ ডুব দিয়ে রেকর্ড!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুকুরে বা নদীতে গোসল করার সময় প্রায় সবাই পানিতে মাথা ডোবান, যাকে বলা হয় ডুব দেওয়া। কিন্তু কখনও কি গুনে দেখেছেন গোসল করার সময়ে আপনি ঠিক কতগুলো ডুব দিতে পারেন। এবার লাগাতার ডুব দিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তুললেন ভারতের হাওড়ার এক তরুণ। তিনি চার ঘণ্টার কিছু বেশি সময়ে ১১ হাজারেরও বেশি ডুব দিয়ে এই বিরল রেকর্ডের অধিকারী হয়েছেন।

    হাওড়ার তেলকল ঘাটে এই রেকর্ড করেন মুকেশ গুপ্তা নামের ওই তরুণ। দিল্লি থেকে আসা ইন্ডিয়া বুক অব রেকর্ডের প্রতিনিধি আনন্দ বেদান্তের সামনেই মাত্র ৪ ঘণ্টা ১০ মিনিট ৩৮ সেকেন্ডে তিনি ১১,৫০৪টি ডুব দিয়ে রেকর্ড গড়েন। 

    এ ব্যাপারে মুকেশ গুপ্তা বলেন, ‘নতুন নতুন রেকর্ড করার ইচ্ছা সব সময় থাকে। একটানা ডুব দেওয়ার রেকর্ড করার ইচ্ছা ছিল। সেভাবেই ট্রেনিং নিয়েছি। আরও রেকর্ড করার ইচ্ছে আছে।’
    এ ব্যাপারে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের প্রতিনিধি আনন্দ বেদান্ত জানিয়েছেন, সকাল সাতটায় ডুব দিতে শুরু করেছিল মুকেশ। সোয়া ১১টা নাগাদ তিনি ডুব শেষ করেন। একটানা ডোবার রেকর্ড এটাই প্রথম।

    এর আগে বাড়ি থেকে পালিয়ে সাগর পাড়ি দিয়েছিলেন তিনি। নাম তুলে ফেলেছিলেন রেকর্ড বুকে। হাওড়ার মুকেশ গুপ্তা ‘বাংলা চ্যানেল’ সাঁতরে পেরিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসে ‘এলিগেন্ট’ তালিকায় নাম লিখিয়ে ফেলেন।

    বাড়ি থেকে সায় ছিল না মুকেশের ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার অদ্ভুত অ্যাডভেঞ্চার স্পোর্টসে। অবাক লাগলেও এটাই ছিল ছেলের অ্যাডভেঞ্চার। স্বাভাবিকভাবেই গরীব পরিবারের ছেলের এমন কাজ কর্মে সায় ছিল না পরিবারের। তাই তিনি যখন ‘বাংলা চ্যানেল’ পার হবে বলে ঠিক করে তখনও বাড়িতে জানাতে চাননি। এক প্রকার বাড়িতে না বলেই ওই বাংলা চ্যানেল পাড়ি দিয়েছিলেন তিনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ