ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • ‘আমি নিজের জন্য ভোট চাইনা, নৌকার জন্য ভোট চাই’

    ‘আমি নিজের জন্য ভোট চাইনা, নৌকার জন্য ভোট চাই’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসনে ১৪ দলীয় জোট প্রার্থী জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, নিজের জন্য  ভোট চাইনা, আমি নৌকার জন্য ভোট চাই। 

    এ  নৌকার মূল কান্ডারী শেখ হাসিনা। নৌকায় ভোট দিলে সেই ভোট পাবেন জননেত্রী শেখ হাসিনা। নৌকা বিজয়ী হলে শেখ হাসিনা পুনরায়  প্রধানমন্ত্রী হবেন। মঞ্জু আরো বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে ব্রিজ হবে সড়ক হবে মোট কথা  দেশের সর্বাত্মক উন্নয়ন হয়। সুতরাং আপনাদেরকে লোভ লালসা উপেক্ষা করে  নৌকায় ভোট দিতে হবে।  

    তিনি মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এসব কথা বলেন। 

    আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকলে আর যাইহোক দেশের ক্ষতি করবেন না। রাজাকার আল সামস স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সে দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। 

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সহিদুল আহসানের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক আব্দুস সালাম সিকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সম্পাদক এসএম ফুয়াদ প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ