ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

    পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে ও বঙ্গবন্ধু’র আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।

    এ ছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিভিন্ন হল শাখা ছাত্রলীগ, কর্মচারী পরিষদ, সৃজনী বিদ্যানিকেতন, উদীচী শিল্পীগোষ্ঠী, বাঁধনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।

    সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বিজয় দিবস প্যারেড স্কয়ারে সৃজনী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিজয় দিবসের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং তাদের বিভিন্ন ডিসপ্লে উপভোগ করেন।


    পরে বিজয় দিবসের শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ