ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নগরীতে র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নগরীতে র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরী থেকে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শুক্রবার মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নারী মোসাঃ সাজেদা আক্তার  সাথী(৩০) রূপাতলীর মোঃ সোহেল হাওলাদারের স্ত্রী। 

    আজ শনিবার (১৯ জুন) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মহানগরীর রুপাতলীর ২৫ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে র‌্যাব। এক পর্যায়ে রাত পৌনে ১০ টর দিকে নারী মাদক ব্যবসায়ী সাথীকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা। 

    পরবর্তীতে তার দেহে তল্লাশি চালিয়ে ৯২৫ গ্রাম গাঁজা উদ্ধার কর‍া হয়েছে।

    ‍এঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ