ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • কাউখালী মুক্ত দিবসে আলোচনা সভা 

    কাউখালী মুক্ত দিবসে আলোচনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালী ১৩ ডিসেম্বর ছিল মুক্ত দিবস। ১৯৭১ সালে ১৩ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে কাউখালীকে শত্রুমুক্ত করে। দিবসটি কাউখালীবাসীর জন্য বেদনা দায়ক হলেও আনন্দেরও দিন। ১৯৭১ এর এই দিনে কাউখালী উপজেলাকে মুক্তিযোদ্ধারা শত্রুমুক্ত করেন। 

    ১৯৭১ সনের ১৪ই ডিসেম্বর কাউখালীর মাটিতে আনন্দ মিছিল হয়। কাউখালী ষ্টীমার ঘাট এলাকায় পাইলট হাউজ ভবনে পাক হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় নিরীহ সাধারন মানুষসহ অনেক মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে। সেই জঘন্যতম হত্যার কথা আজও ভুলতে পারেনি কাউখালী উপজেলাবাসী। 

    এ উপলক্ষ্যে বুধবার ১৩ ডিসেম্বর বিকেলে কাউখালী প্রেস ক্লাবের আয়োজনে প্রেসক্লাব কক্ষে এক আলোচনা সভায় প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, নুরুল হুদা বাবু, সাংবাদিক মাছুম বিল্লাহ, মেহেদী হাসান নয়ন প্রমূখ। সভা সঞ্চালনের দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ। আলোচনাসভা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মাছুম বিল্লাহ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ