ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • দুমকী জেলে পাড়ায়  ব্রীজের বেহাল দশা

    দুমকী জেলে পাড়ায়  ব্রীজের বেহাল দশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের জেলেপাড়া খালে নির্মিত আয়রণ ব্রীজটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী। ঝুঁকি নিয়ে চলাচল করছে দুই পাড়ের শিশু, কিশোর, বৃদ্ধসহ বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা। 

    চরম ভোগান্তির শিকার হচ্ছে জেলে পাড়া খালের দুপাড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ দোকানীরা। স্থানীদের দাবী দ্রুত ব্রীজটি সংস্কার কিংবা নতুন ব্রীজের ব্যবস্থা না করলে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। সরেজমিনে দেখা যায়, মধ্য জলিশার জালিয়াপাড়া খালের পশ্চিম পাড়ে ৮নম্বর ওয়ার্ড ও পূর্ব পাড়ে ১নম্বর ওয়ার্ডের সংযোগ স্থানে নির্মিত  ব্রীজটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে ব্রীজের কয়েকটি স্লিপার ভেঙে ফাঁকা হয়ে রয়েছে । 

    ফলে ব্রীজের দুই পাড়ে ইটের সলিংয়ের রাস্তা থাকলেও রিকশা, অটোরিকশাসহ সাধারণ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় থাকে বিদ্যালয়, মাদ্রাসাগামী শিশুদের অভিভাবকরা। ব্রীজটির দু'পাড়ে অবস্থিত জলিশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব জলিশা হাজী রজব আলী স্বপ্ন এবতেদায়ী মাদ্রাসা, জলিশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শামিমিয়া দাখিল মাদ্রাসা, জলিশা মাধ্যমিক বিদ্যালয়, কদমতলা কলেজ, জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সহ পার্শ্ববর্তী আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছোট বড় শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। 

    প্রায় ২০ বছর পূর্বে নির্মিত আয়রণ ব্রীজটি পুরাতন হয়ে সিমেন্টের স্লিপার ভেঙে পড়ে আছে। দু'পাড়ের জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে ব্রীজ দিয়ে চলাচল করছে। এ ব্যাপারে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর  বলেন ইতিমধ্যে আয়রন ব্রীজটি সংস্কারের জন্য এডিবির আর্থিক সহায়তায় এক লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা দুমকী এলজিইডি কার্যালয়ের টেন্ডারের কার্যক্রম চলমান রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ