ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মঠবাড়িয়ায় দুটি সড়ক নির্মাণ

    মঠবাড়িয়ায় দুটি সড়ক নির্মাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ৮০ লাখ টাকা ব্যায়ে ৫’শ মিটার করে দুটি সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। 

    সড়ক দুটি হচ্ছে উপজেলার রাজপাড়া ও সোনাখালী গ্রামে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইযূম, সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    জানা গেছে, গ্রামীণ রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেরিংবন বন্ড করণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা বেতমোর রাজপাড়া ইউনিয়নের রাজপাড়া গ্রামে ৫ মিটার ও আমড়া গাছিয়া ইউনিয়েনের সোনাখালী গ্রামে ৫’শ মিটার সড়র নির্মাণ করেন মেসার্স জেসমিন বিল্ডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

    ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. কামরুজ্জামান কামরুল বলেন, শতভাগ সরকারি নির্দেশনা অনুযায়ী সড়ক দুটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী সমাজের লোকজন কাজে খুশি হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

    স্থানীয় সমাজ সেবক মো. জালাল আহম্মেদ, দফাদার হাবিবুর রহমান ইউপি সদস্য মো. মনির হোসেন আকন বলেন, এই প্রথম দেখলাম শতভাগ মানসম্মত কোন সড়ক নির্মাণ করেছেন ঠিকাদার। উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকির কারনে এটা সম্ভব হয়েছে বলেও তারা জানান।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলার দুটি ইউনিয়নে ৫মিটার করে পৃথক দুটি সড়ক নির্মাণ করা হয়েছে। নিয়মিত তদারকির কারনে মানসম্মত কাজ সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ