ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন

    ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে জেলা বিএনপি। 

    রবিবার দুপুরে শহরের ব্র্যাকমোড় এলাকায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু। 

    মানববন্ধন থেকে বক্তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন ও নির্যাতন বন্ধসহ স্বাধীন দেশে স্বাধীন মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। পাশাপাশি গায়েবি মামলায় গ্রেপ্তার বন্ধ করা এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম কর্মসূচি পালনে অহেতুক বাধা সৃষ্টি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তারা। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ