ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • জল্লায় সুষ্ঠ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন স্বতন্ত্র প্রার্থী

    জল্লায় সুষ্ঠ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন স্বতন্ত্র প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনী কার্যালয় ভাঙচুর, হামলা ও ভোটার‌দের হুম‌কির প্রতিবা‌দে ব‌রিশা‌লের উ‌জিরপু‌রের জল্লা ইউ‌নিয়‌ন প‌রিষদ নির্বাচ‌নের নৌকা প্রতী‌কের প্রার্থীর বিরু‌দ্ধে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছেন বি‌দ্রোহী প্রার্থী উ‌র্মিলা বা‌ড়ৈ।

    শুক্রবার বিকা‌লে জল্লা ইউ‌নিয়‌নে নিজ নির্বাচনী কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এই অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন তি‌নি।

    এসময় উ‌জিরপুর উপ‌জেলা আওয়ামী লী‌গের এই সা‌বেক সহ সভাপ‌তি আরও ব‌লেন, বৃহস্প‌তিবার নৌকার প্রার্থী বেবী রানী হালদার আমার নির্বাচনী কার্যাল‌য়ের সাম‌নে এ‌সে গণসং‌যো‌গের না‌মে ভোটার‌দের হুম‌কি ধাম‌কি দি‌য়ে‌ছে। এছাড়া ওই দিনই তার সমর্থকরা আমার নির্বাচনী কার্যাল‌য়ে হামলা ও ভাঙচুর ক‌রে‌ছে।

     

    তা‌রা ভোটার‌দের হুম‌কি দি‌চ্ছে যা‌তে ভোটাররা ভোট কে‌ন্দ্রে না যায়। আ‌মি সুষ্ঠ নির্বাচন নি‌য়ে শং‌কিত। আমার লোকজন‌দের প্রতি‌নিয়ত হুম‌কি দেয়া হ‌চ্ছে। আ‌মি আমা‌দের অ‌ভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আবুল হাসানাত আব্দুল্লাহর সাহায্য চাইছি। সেইসাথে প্রশাস‌নের সুদৃ‌ষ্টি কামনা কর‌ছি।

    উ‌র্মিলা বা‌ড়ৈ ব‌লেন, আমার স্বামী অবনী ভূষণ বা‌ড়ৈ এই ইউ‌নিয়‌নের সফল চেয়ারম‌্যান। সন্ত্রাসীরা ২০০৪ সা‌লে তা‌কে হত‌্যা ক‌রে। এরপর জনগ‌নের স্বা‌র্থে আ‌মি উপ নির্বাচন ক‌রে‌ছি। নির্বা‌চিত হ‌য়ে জনগ‌নের সেবা ক‌রে‌ছি, নৌকার প্রার্থীর মত দুর্নী‌তি ক‌রি‌নি। সুষ্ঠ ভোট হ‌লে আমার জয় হ‌বেই।

    অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে নৌকা প্রতী‌কের প্রার্থী বেবী রানী হালদার ব‌লেন, স্বতন্ত্র প্রার্থী যিনি এমন অভিযোগ করেছেন, তিনি তো দলের সিদ্ধান্তের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। তাই তিনি নানান কিছু বলছেন। তবে তার কোন অভিযোগ সত্য নয়, হামলার কোন ঘটনা আমার জানানেই। এখানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যেমন বজায় রয়েছে তেমনি শেষ পর্যন্ত তা থাকবে বলে জানান তিনি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ