ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত
  • আ’লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে শ্রমিক লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে

    আ’লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে শ্রমিক লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আ’লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে জাতীয় শ্রমিক লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    শুক্রবার সন্ধ্যায় জাতীয় শ্রমিক লীগ পিরোজপুর জেলা কমিটির সভাপতি মজনু তালুকদারের অকাল মৃত্যুতে মঠবাড়িয়া শ্রমিক লীগ উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে শোকসভার আয়োজন করা হয়েছে। 

    সভায় মঠবাড়িয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজাল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আলমগীর, সাংবাদিক আব্দুস সালাম আজাদী, উপজেলা শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম শাহিন খান, পৌর শ্রমিক লীগের আহবায়ক সাংবাদিক জুলফিকার আমিন সোহেল প্রমুখ।

    সভায় উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজাল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আ’লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া উপজেলা, পৌর, ইউনিয়ন ও প্রত্যেক ওয়ার্ড কমিটির নের্তৃবৃন্দ কাজ করবে বলে আমরা আশা করি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ