ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে প্রক্সি দিতে গিয়ে অনলাইন ডিভাইসসহ যুবক আটক

    ঝালকাঠিতে প্রক্সি দিতে গিয়ে অনলাইন ডিভাইসসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় একজনের বদলে আরেকজন (প্রক্সি) অংশ নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। 

    শুক্রবার সকালে ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তাঁর নাম ইব্রাহীম। সে রাজাপুর উপজেলার কানুদাশকাঠি গ্রামের গণি হাওলাদারের ছেলে। তাঁর কাছ থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। 

    ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার জানান, সকালে পরীক্ষা শুরু হলে এক যুবক ইলেকট্রনিক ডিভাইজের মাধ্যমে কথা বলেন। বিষয়টি পরীক্ষার দায়িত্ব থাকা এক পরিদর্শকের নজরে আসে। তখন ওই যুবককে তল্লাশী করে ইলেকট্রনিক ডিভাইজ জব্দ করা হয়। 

    এ সময় তাঁর কাগজপত্র পরীক্ষা করলে তা নকল পাওয়া যায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদে সে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুদ্দিনের কাছে স্বীকার করেন, তিনি অন্য একজনের বদলে (প্রক্সি) পরীক্ষায় অংশ নিচ্ছেন। 

    তাকে আটক দেখিয়ে পুলিশে সোপর্দ করা হয় বলেও জানান  জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ