ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শাহজাহান ওমরকে শোকজ 

    শাহজাহান ওমরকে শোকজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। 

    আজ সোমবার সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুণ্ডু এ আদেশ দেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না, সে মর্মে আগামী বুধবারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। 

    আজ বেলা ১১টার দিকে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আচরণবিধি লঙ্ঘন করে বিপুল সংখ্যক লোকজন নিয়ে একপাশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অন্যপাশে বিএনপির নেতাকর্মীদের বসিয়ে সমাবেশ করেন ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম। 

    সমাবেশে বিএনপির একাংশের সভাপতি আব্দুল জলিল মিয়াজী একটি বন্দুক নিয়ে শাহজাহান ওমরের পাশে বসা ছিলেন। বন্দুকটি শাহজাহান ওমরের লাইসেন্স করা বলে জানিয়েছেন ওই বিএনপি নেতা। নির্বাচনী সমাবেশ ও বন্দুক নিয়ে অবস্থানের কারণে ভোটারদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। 

    এ সময় তিনি সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের কাছে কাঁঠালিয়া উপজেলা বিএনপির একাশেংর সভাপতি আব্দুল জলিল মিয়াজী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কবিরকে পরিচয় করিয়ে দেন। 

    এমন ঘটনা ঘটে থাকলে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন। 

    এ খবর ছড়িয়ে পড়লে সোমবার সন্ধ্যায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাহজাহান ওমরকে শোকজ করা হয়। কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নেছার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ